অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন হরিনাম পরিবেশন এবং আগত ভক্তবৃন্দের জন্য দিবা ও রাত্রি প্রসাদ বিতরণের আয়োজন থাকবে। ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা ও নানা প্রস্তুতির মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহানাম যজ্ঞে ভোলা জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটবে। ভক্তিময় পরিবেশে কয়েকদিন ধরে মুখরিত থাকবে মন্দির প্রাঙ্গণ।
সকল ধর্মপ্রাণ ভক্তদের এই পবিত্র মহানাম যজ্ঞে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে


মতামত