হিন্দুস নিউজ

নেছারাবাদে পঞ্চম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রতিবেশী রতন মোল্লার

| প্রিন্ট সংস্করণ

নেছারাবাদে পঞ্চম শ্রেণির এক হিন্দু  ছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রতিবেশী রতন মোল্লার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পঞ্চম শ্রেণির (১১) এক হিন্দু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা (৫৭) নামের প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামারকাটি গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রতন মোল্লা উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামের মো. মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা নিপা রানী কর অভিযোগ করে বলেন, ‘আমি দুপুরের রান্না করার জন্য পেছনের বারান্দায় ছিলাম। আমার প্রতিবেশী রতন মোল্লা আমার ছোট মেয়েকে ঘরের সামনের বারান্দায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালালে সে ডাক চিৎকার দিলে আমি সেখানে গিয়ে রতন মোল্লাকে দেখতে পাই। আমাকে দেখে রতন মোল্লা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার মেয়ে সব ঘটনা খুলে বলে। আমি অভিযুক্ত রতন মোল্লার বিচার চাই।’

স্থানীয় ফয়সাল হোসেন বলেন, ‘স্কুলছাত্রীটির বাবার সঙ্গে অভিযুক্ত রতন মোল্লার ভালো সম্পর্ক ছিল। এই সুযোগে ওই বাড়িতে তিনি প্রায়শই যাতায়াত করত। আজ ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। মেয়েটির চিৎকার শুনে ওই বাড়ির লোকজন চলে আসলে কোনো অঘটন ঘটেনি।’

এ বিষয়ে অভিযুক্ত রতন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে গেলে তার স্ত্রী সাবিনা বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। নিজের মেয়ের বয়সী কারো সঙ্গে এ ধরনের ঘটনার শাস্তি হওয়া উচিত।’

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নেছারাবাদে পঞ্চম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে ধর্ষণচেষ্টা প্রতিবেশী রতন মোল্লার

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x