শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাউজানে লোকনাথ আশ্রমের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থ লোকনাথ আশ্রমের ১৬তম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ ও ৯ মার্চ (রবি ও সোমবার) দুইদিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থ লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী (রাসপ্রসাদ)। সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য করেন চট্টগ্রামের সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ আচার্যপাদ পরমহংস শ্রীমৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, শুভ অধিবাস, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং বাউল সংগীত পরিবেশন। অনুষ্ঠানে টিভি ও বেতার শিল্পী নান্ট দেবনাথ বাউল সংগীত পরিবেশন করেন।

ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও বাবার বন্দনা, বাবার বাল্যভোগ এবং শ্রীশ্রী চণ্ডীপাঠ পরিবেশন করেন শ্রীমৎ প্রসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। পরে সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সাধু-সন্তবৃন্দের উপস্থিতিতে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধিকা মা কানন বালা দেবী সন্তোষী মা, শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদীশ্বরানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ বেণু ব্রহ্মচারী, শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ আদেশ ব্রহ্মচারী, শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রী বাবলা সাধু, শ্রীমৎ কাজল ব্রহ্মচারী, রাঘব দাস, মিন্টু মিত্র, প্রকাশ দত্তসহ বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ত ও ভক্তবৃন্দ।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন আশ্রমের ভক্ত ও সদস্যবৃন্দ। দুইদিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে লোকনাথ আশ্রমের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x