সনাতন বিদ্যার্থী সংসদ আয়োজিত এই মহতি অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত হয়ে উৎসবকে সার্থক ও প্রাণবন্ত করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। ধর্মীয় ঐতিহ্য ও সংহতি রক্ষায় আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠান সংশ্লিষ্ট যেকোনো সহযোগিতার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে।
ভক্তি ও শ্রদ্ধায় সাজছে বান্দরবান: শ্রী শ্রী রাম নবমীতে হবে রামচন্দ্রের আরাধনা
পার্বত্য জেলা বান্দরবানে আগামী ২৬ ও ২৭ মার্চ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় শ্রী শ্রী রাম নবমী উৎসব। সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পবিত্র উৎসবটি স্থানীয় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে আয়োজিত হবে।
দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে থাকছে বর্ণিল নানা আয়োজন। অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাম বিগ্রহ বরণ এবং সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটবে। উৎসবের দ্বিতীয় দিন ২৭ মার্চ শুক্রবার সকালে শ্রী শ্রী রাম পূজা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি শেষে আয়োজিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তি মূলক রাম ভজন। এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় রাম ভজন পরিবেশন করবেন বান্দরবান পার্বত্য জেলার বিশিষ্ট গীতা পাঠক শ্রীমান সুকর্ণ সুশীল জয়।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত