শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাপ্তার ভৈরব দেবনাথের মাঠে রক্ষা কালী ও শীতলা মাতার পূজা মহোৎসব ৩–৪ এপ্রিল

বাপ্তা এলাকার ভৈরব দেবনাথের মাঠে অবস্থিত শ্রী শ্রী রক্ষা কালী ও শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে আগামী ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী রক্ষা কালী ও রোগ-ব্যাধি বিনাশিনী মা শীতলা দেবীর পূজা মহোৎসব। বসন্তের এই পুণ্য লগ্নে আয়োজিত দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ এপ্রিল ২০২৬ (২০শে চৈত্র, শুক্রবার) সন্ধ্যা ৭টায় শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরদিন ৪ এপ্রিল ২০২৬ (২১শে চৈত্র, শনিবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী শীতলা দেবীর পূজা।

এছাড়াও রাত ৯টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং একই রাতে রাত ১২টায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী রক্ষা কালী পূজা।

আয়োজকরা জানান, ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে এই মঙ্গলময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।

এই ধর্মীয় আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাপ্তার ভৈরব দেবনাথের মাঠে রক্ষা কালী ও শীতলা মাতার পূজা মহোৎসব ৩–৪ এপ্রিল

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x