শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ধর্মীয় নির্যাতন থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে, CAA-তে আবেদনের কয়েক মাসেই মিলল নাগরিকত্ব

| প্রিন্ট সংস্করণ

ধর্মীয় নির্যাতন থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে, CAA-তে আবেদনের কয়েক মাসেই মিলল নাগরিকত্ব
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ধর্মীয় নির্যাতন ও অনিশ্চয়তার আতঙ্কে বাংলাদেশ ছেড়ে বহু বছর আগে ভারতে আশ্রয় নেওয়া কয়েকটি হিন্দু পরিবারের জীবনে নতুন স্বস্তি এনে দিল নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় বসবাসকারী একাধিক বাংলাদেশি হিন্দু পরিবার CAA-তে আবেদন করার কয়েক মাসের মধ্যেই ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। দীর্ঘদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন নথি থাকলেও আইনি স্বীকৃতি নিয়ে যে দুশ্চিন্তা তাঁদের মনে ছিল, নাগরিকত্বের এই শংসাপত্র সেই অনিশ্চয়তার অনেকটাই দূর করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বস্থলীর কালেখাঁতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত তিনটি পরিবার সম্প্রতি CAA-র আওতায় ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সরস্বতী মল্লিক এবং তাঁর দুই ছেলে দুলাল মল্লিক ও অরবিন্দ মল্লিক। তাঁদের পরিবারের পূর্বের বাসস্থান ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকা। অভিযোগ, ধর্মীয় নিপীড়ন ও নিরাপত্তাহীনতার কারণে ২০০৬ সালে তাঁরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন। এরপর থেকে পূর্বস্থলীতেই বসবাস করলেও নাগরিকত্ব নিয়ে তাঁদের মনে দীর্ঘদিন ধরেই শঙ্কা ছিল। স্থানীয়ভাবে ভোটার কার্ড, আধার কার্ড-সহ নানা পরিচয়পত্র থাকলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শেষ পর্যন্ত স্থানীয় বিজেপি নেতাদের পরামর্শে গত বছরের অক্টোবর মাসে তাঁরা CAA-র অধীনে আবেদন করেন। কয়েক মাসের মধ্যেই ইমেইলের মাধ্যমে তাঁরা নাগরিকত্বের সার্টিফিকেটের সফট কপি পান। এতে স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে পরিবারগুলির মধ্যে।

এর আগেও একই অঞ্চলের আরও এক বাসিন্দা সবুজ দাস CAA-র মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন বলে জানা গেছে। পূর্বস্থলীর কালেখাতলা পঞ্চায়েতের বড়গাছি গ্রামের বাসিন্দা সবুজ দাস প্রায় ২৬ বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে চলে আসেন। তাঁর দাবি, বাংলাদেশে ধর্মীয় অত্যাচার ও চরম অনিরাপত্তার মুখে পড়ে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন। তারপর থেকে তিনি পূর্বস্থলীতেই বসবাস করছেন। অন্যান্যদের মতো তাঁর কাছেও ভোটার ও আধার-সহ বিভিন্ন নথি ছিল, কিন্তু নাগরিকত্বের স্থায়ী আইনি স্বীকৃতি নিয়ে সংশয় থেকেই গিয়েছিল। সেই কারণে কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রেখে তিনি CAA-তে আবেদন করেন এবং অল্প সময়ের মধ্যেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি নেতাদের দাবি, CAA নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তাঁদের বক্তব্য, বহু উদ্বাস্তু হিন্দু পরিবার নানা ভয়ের কারণে আবেদন করতে সাহস পাননি, অথচ এখন বাস্তবে দেখা যাচ্ছে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে নাগরিকত্ব পাওয়া সম্ভব হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা বেচারাম দাস জানিয়েছেন, পূর্বস্থলী এলাকায় প্রায় দেড় হাজার পরিবারকে CAA-র জন্য আবেদন করতে সহায়তা করা হয়েছে। তাঁর আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বহু পরিবার নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাবেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসকদল CAA নিয়ে দীর্ঘদিন ধরে “অপপ্রচার” চালিয়েছে, যার ফলে প্রকৃত উপকারভোগী বহু উদ্বাস্তু পরিবার আতঙ্ক ও বিভ্রান্তিতে ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নির্যাতন থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে, CAA-তে আবেদনের কয়েক মাসেই মিলল নাগরিকত্ব

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x