আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে তথাকথিত ধর্মীয় অবমাননার অজুহাতে নৃশংস হত্যা, রংপুরের তারাগঞ্জে সনাতনী বীর মুক্তিযোদ্ধাকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বাবুল দাসের পরিবারকে ঘরে আটকে রেখে অগ্নিসংযোগ করে হত্যার চেষ্টাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নিপীড়নের প্রতিবাদে রংপুরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় রংপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সনাতনী সমাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সনাতনী অধিকার আন্দোলনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মিথ্যা অজুহাতে একের পর এক হত্যাকাণ্ড এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। বক্তারা অবিলম্বে দীপু চন্দ্র দাস ও তারাগঞ্জের মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার এবং রাউজানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানানো হয়।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম থেকে আগত শ্রী তপন রায় প্রদীপ ও শ্রী রামকৃষ্ণ এবং গাইবান্ধা থেকে নির্মল রায় ও সুশান্ত রায়। এছাড়া রংপুরের স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী উত্তম কুমার রায়, শ্রী শঙ্কর রায়, উজ্জ্বল রায়, স্বপন শর্মা ও অর্ক সিংহ নিলয়। নীলফামারী থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন নিপন রায়। আরও উপস্থিত ছিলেন শিশির কুমার, হরিস চন্দ্র, সুজন চন্দ্র, দীপঙ্কর, পীযূষ, নন্দ বলাই দাসসহ বিভিন্ন জেলা ও উপজেলার সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউনহলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের ফাঁসির দাবি জানান।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যার প্রতিবাদে রংপুরে সনাতনী সমাজের বিক্ষোভ: বিচার ও সুরক্ষার দাবি
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে তথাকথিত ধর্মীয় অবমাননার অজুহাতে নৃশংস হত্যা, রংপুরের তারাগঞ্জে সনাতনী বীর মুক্তিযোদ্ধাকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বাবুল দাসের পরিবারকে ঘরে আটকে রেখে অগ্নিসংযোগ করে হত্যার চেষ্টাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নিপীড়নের প্রতিবাদে রংপুরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় রংপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সনাতনী সমাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সনাতনী অধিকার আন্দোলনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, মিথ্যা অজুহাতে একের পর এক হত্যাকাণ্ড এবং ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে। বক্তারা অবিলম্বে দীপু চন্দ্র দাস ও তারাগঞ্জের মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেপ্তার এবং রাউজানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানানো হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম থেকে আগত শ্রী তপন রায় প্রদীপ ও শ্রী রামকৃষ্ণ এবং গাইবান্ধা থেকে নির্মল রায় ও সুশান্ত রায়। এছাড়া রংপুরের স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী উত্তম কুমার রায়, শ্রী শঙ্কর রায়, উজ্জ্বল রায়, স্বপন শর্মা ও অর্ক সিংহ নিলয়। নীলফামারী থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন নিপন রায়। আরও উপস্থিত ছিলেন শিশির কুমার, হরিস চন্দ্র, সুজন চন্দ্র, দীপঙ্কর, পীযূষ, নন্দ বলাই দাসসহ বিভিন্ন জেলা ও উপজেলার সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউনহলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের ফাঁসির দাবি জানান।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
মতামত