হিন্দুস নিউজ

কালকিনিতে আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল,স্কুলছাত্রীর 'আত্মহত্যা '

| প্রিন্ট সংস্করণ

কালকিনিতে আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল,স্কুলছাত্রীর 'আত্মহত্যা '
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মাদারীপুরের কালকিনি উপজেলায় সেতু (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, একই বিদ্যালয়ের এক সহপাঠী দীর্ঘদিন ধরে তার আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করছিল। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে সেতু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে দাবি স্বজনদের।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়, উপজেলার কাশিমপুর গ্রামে। নিহত সেতু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং কাশিমপুর গ্রামের দুলাল ঘরামীর মেয়ে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কাইফ (১৪), দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের উজ্জলের ছেলে, সেতুর আপত্তিকর ছবি ধারণ করে দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে চাপ দিয়ে আসছিল। ওই ছবি প্রকাশের ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলেও দাবি করেছে পরিবার। এই অব্যাহত মানসিক নির্যাতন ও সামাজিক অপমানের আশঙ্কায় সেতু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ তাদের।

নিহতের বাবা দুলাল ঘরামী বলেন, তার মেয়ের আপত্তিকর ছবি তুলে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের পরিবার আরও অভিযোগ করেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল সক্রিয় রয়েছে। তাদের দাবি, পুলিশকে বিভিন্নভাবে প্রভাবিত বা ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি মামলা দায়ের করতে গেলে থানায় গড়িমসি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্বজনরা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, এটি কেবল একটি সাধারণ মৃত্যু নয়; বরং একজন কিশোরীকে মানসিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কালকিনিতে আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল,স্কুলছাত্রীর 'আত্মহত্যা '

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x