হিন্দুস নিউজ

সদগুরুর সামনে শাহরুখ খানকে চুপ থাকার ইঙ্গিত অনন্ত আম্বানির

| প্রিন্ট সংস্করণ

সদগুরুর সামনে শাহরুখ খানকে চুপ থাকার ইঙ্গিত অনন্ত আম্বানির
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার ইঙ্গিত দিয়েছেন অনন্ত আম্বানি। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানের একটি মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরু। এ ছাড়া তারকাদের তালিকায় ছিলেন রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসি।

অনুষ্ঠানটি ছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ এবং মানুষের নিরাপত্তায় প্রতিনিয়ত জীবন বাজি রাখা ব্যক্তিদের সম্মান জানানোর আয়োজন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে অনন্ত আম্বানি ও সদগুরু কথা বলছিলেন। এ সময় তাদের সঙ্গে যোগ দেন শাহরুখ খান। প্রথমে তিনজনকে হাসি-আনন্দে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে শাহরুখ কিছু বলার সময় অনন্ত আম্বানি তাকে থামিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দেন।

এ ঘটনায় শাহরুখ খানকে কিছুটা বিস্মিত ও বিব্রত দেখাচ্ছিল। তবে কিছুক্ষণ পর তিনি হাসিমুখে কথা বলা বন্ধ করেন এবং আশপাশের অন্য অতিথিদের সঙ্গে আলাপ শুরু করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অনন্ত আম্বানি কেন শাহরুখ খানকে চুপ থাকার ইঙ্গিত দিয়েছিলেন, সে বিষয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সদগুরুর সামনে শাহরুখ খানকে চুপ থাকার ইঙ্গিত অনন্ত আম্বানির

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x