হিন্দুস নিউজ

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ হিন্দু যুবক

| প্রিন্ট সংস্করণ

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ হিন্দু যুবক
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঢাকার  ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি রান্না ও খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় শ্রীধাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধামরাই থানার কুশুরা ইউনিয়নের নরসিংগাপুর গ্রামে গত ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে খাবার খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে হওয়া ঝগড়া মীমাংসার জন্য রোববার (২২ নভেম্বর) দিন নির্ধারণ করা হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মীমাংসার নির্ধারিত দিনে বিবাদী শ্রীধাম তাঁর লোকজন নিয়ে নরসিংগাপুর ব্রিজের ওপর ভুক্তভোগীকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি ওই যুবকের গলায় লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় হামলাকারীদের ধাওয়া করার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। গুলির কারণে তাঁরা সামনে এগোতে পারেননি বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ হিন্দু যুবক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x