হিন্দুস নিউজ

হবিগঞ্জে রেস্টুরেন্টে একই ফ্রিজে গরু ও ছাগলের মাংস সংরক্ষণ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ।

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে রেস্টুরেন্টে একই ফ্রিজে গরু ও ছাগলের মাংস সংরক্ষণ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হবিগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংবেদনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

তবে সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ১৩ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি অভিযানে হবিগঞ্জ শহরের “কাচ্চি ডাইন” নামের একটি রেস্টুরেন্টে একই ফ্রিজে ছাগল ও গরুর মাংস সংরক্ষণ করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর অনেকের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশের দাবি, একই ফ্রিজে এভাবে মাংস সংরক্ষণ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

স্থানীয়দের মতে, হবিগঞ্জে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তাই এমন ঘটনা শহরের সম্প্রীতির পরিবেশে অস্বস্তি তৈরি করতে পারে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে ভবিষ্যতে রেস্টুরেন্টটিতে গরুর মাংস সংরক্ষণ বা ব্যবহারের বিষয়টি নিয়েও স্পষ্ট নীতিমালা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে সবার ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান বজায় থাকে।

এদিকে হবিগঞ্জের সচেতন নাগরিকদের পক্ষ থেকে সবাইকে শান্ত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, কোনো পরিস্থিতিতেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করা যাবে না। প্রয়োজনে সচেতনতার অংশ হিসেবে রেস্টুরেন্টটি বয়কটের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মত দিয়েছেন কেউ কেউ।

উল্লেখ্য, হবিগঞ্জ শহরে আরও অনেক স্বনামধন্য রেস্টুরেন্ট রয়েছে, যারা গরুর মাংস বিক্রি না করে সবার ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে ব্যবসা পরিচালনা করছে।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং হবিগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সূত্র : গ্রাম বাংলা নিউজ 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে রেস্টুরেন্টে একই ফ্রিজে গরু ও ছাগলের মাংস সংরক্ষণ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x