শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

"শিবের বরপুত্র" খ্যাত অগণিত ভক্তের হৃদস্পন্দন স্বামী প্রদীপানন্দ মহারাজ অসুস্থ: আশু আরোগ্য কামনায় প্রার্থনা

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীস্থ ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী আদিত্য আশ্রমের প্রাণপুরুষ, প্রাতঃস্মরণীয় অদ্বৈতানন্দ পুরী মহারাজের পরম্পরা গুরুদেব এবং বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ (যিনি অগণিত ভক্তের কাছে 'ছোট শিব' হিসেবে সমাদৃত) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

​আধ্যাত্মিক এই মহাপুরুষের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বী ও তাঁর অগণিত ভক্তকূলের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আশ্রম সূত্রে জানা গেছে, মহারাজ দীর্ঘদিন ধরেই ভক্তদের পরম আশ্রয় এবং সনাতন ধর্মের প্রচার ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্থতা কামনায় পালেগ্রাম আদিত্য আশ্রমসহ বিভিন্ন মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও জপ-যজ্ঞের আয়োজন করা হয়েছে।

​ভক্তদের হৃদস্পন্দন এই পরম গুরুর আরোগ্য কামনায় সর্বস্তরের সনাতনীরা ব্যাকুল হয়ে উঠেছেন। আশ্রম কর্তৃপক্ষ ও ভক্ত সমাজ সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন, যেন তারা মহারাজের দ্রুত রোগমুক্তি এবং তাঁর সুস্থ দেহে ভক্তদের মাঝে ফিরে আসার জন্য কায়মনোবাক্যে ঈশ্বরের চরণে প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, মহাদেবের কৃপায় এবং সবার সম্মিলিত প্রার্থনায় তিনি অতি দ্রুত সুস্থ হয়ে পুনরায় কৃপা ও আশীর্বাদ বিতরণের জন্য আমাদের মাঝে ফিরে আসবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

"শিবের বরপুত্র" খ্যাত অগণিত ভক্তের হৃদস্পন্দন স্বামী প্রদীপানন্দ মহারাজ অসুস্থ: আশু আরোগ্য কামনায় প্রার্থনা

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x