হিন্দুস নিউজ

মীরসরাইয়ের জলদাসপাড়ার হামলা নিয়ে নতুন মোড়, ‘সাম্প্রদায়িক হামলা’ নয়—মাদক কারবার ঘিরে বিরোধের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

মীরসরাইয়ের জলদাসপাড়ার হামলা নিয়ে নতুন মোড়, ‘সাম্প্রদায়িক হামলা’ নয়—মাদক কারবার ঘিরে বিরোধের অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের জলদাসপাড়ায় বীর মুক্তিযোদ্ধা জগ্যেশ্বর জলদাস ও তাঁর ভাই ধনেশ্বর জলদাসকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া হামলার ঘটনার বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রথমদিকে ঘটনাটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও, স্থানীয় সূত্রে পাওয়া নতুন তথ্যে বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি HindusNews-কে জানান ঘটনাটি সাম্প্রদায়িক হামলা নয়; বরং দীর্ঘদিনের স্থানীয় বিরোধ, মাদক কারবার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত একটি জটিল বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ঐ ব্যক্তি HindusNews-কে জানান, বীর মুক্তিযোদ্ধা জগ্যেশ্বর জলদাসের ছোট ভাইয়ের ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী বহুবার পরিবারটিকে সতর্ক করলেও তারা কারও কথা গুরুত্ব দেয়নি। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি স্থানীয় সভাপতি ও প্রতিনিধি হিসেবে পরিচিত ‘বালি’ নামের ব্যক্তিকে জানান এবং এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, বালি ওই পরিবারকে মাদক বিক্রি বন্ধ করার জন্য সতর্ক করলে ধনেশ্বর, তাঁর ভাই এবং পরিবারের সদস্যরা উল্টো বালির ওপর চড়াও হন এবং তাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রের দাবি, পরবর্তীতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে এবং পরিস্থিতিকে অন্যদিকে ঘোরাতে ধনেশ্বর ও তাঁর পরিবার নিজেদের ওপর হামলার অভিযোগ তুলে একটি ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করেন। একই সঙ্গে, ওই ঘটনার দায় বালির ওপর চাপিয়ে দিয়ে বিষয়টিকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। 

HindusNews-কে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় ওই ব্যক্তি আরও বলেন, ধনেশ্বর ও তাঁর পরিবারের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবারটি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ গ্রামবাসী অনেক সময় প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না বলেও দাবি করেন তিনি।

এদিকে, আজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয়ভাবে শালিস বা বিচার বৈঠক বসেছে বলেও জানা গেছে। স্থানীয়দের মতে, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ইতোমধ্যেই রাজনৈতিক ও সাম্প্রদায়িক রঙে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও বিভ্রান্তিকর করে তুলেছে। অভিযোগ উঠেছে, বিষয়টি ঘোলাটে করতে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করতে কিছু মহলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে।

HindusNews-কে দেওয়া স্থানীয় ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, “মাদক বিক্রিতে বাধা দেওয়ায় উল্টো তারা পরিবারসহ হামলা চালায়, এরপর ঘটনাকে অন্যদিকে নিতে রাজনৈতিক ও সাম্প্রদায়িক অপপ্রচার শুরু করে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তিনি সকলকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে সত্য প্রচারের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ের জলদাসপাড়ার হামলা নিয়ে নতুন মোড়, ‘সাম্প্রদায়িক হামলা’ নয়—মাদক কারবার ঘিরে বিরোধের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x