হিন্দুস নিউজ

পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ‘রাম নবমী’ উদ্‌যাপন ও সরকারি ছুটির দাবি

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ‘রাম নবমী’ উদ্‌যাপন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় পূজা, যজ্ঞ, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।সকাল ৯টায় শ্রীরামচন্দ্রের পূজা, যজ্ঞ ও আরতির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় রাজধানীর শ্রী শ্রী সীতানাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দয়াগঞ্জ শ্রী শ্রী শিব মন্দির প্রদক্ষিণ করে পুনরায় রামসীতা মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শোভাযাত্রার পূর্বে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

​বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সহ-সভাপতি নিতাই দে সরকার, হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন এবং হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তাগণ ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরেন। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই প্রধান উৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে ‘রাম নবমী’র দিনটিকে সরকারি ছুটি ঘোষণার জোর দাবি জানান।রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও পাবনাসহ দেশের সকল জেলায় হিন্দু মহাজোটের নেতৃত্বে শ্রীরাম পূজা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ‘রাম নবমী’ উদ্‌যাপন ও সরকারি ছুটির দাবি

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x