হিন্দুস নিউজ

খুলনায় ইজিবাইকের ধাক্কায় হিন্দু শিক্ষার্থীর মৃত্যু

| প্রিন্ট সংস্করণ

খুলনায় ইজিবাইকের ধাক্কায় হিন্দু শিক্ষার্থীর মৃত্যু
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদের সামনে ইজিবাইকের ধাক্কায় রিকশায় থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রীর নাম মৌমিতা হালদার (২৬)। তিনি সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

তিনি ওই এলাকার তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন অনুষদের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌমিতা হালদার ডাকবাংলা মোড় থেকে রিকশায় করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ইজিবাইকের ধাক্কায় হিন্দু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x