হিন্দুস নিউজ

পটিয়ার নিখোঁজ স্বপন দাশের মরদেহ মিলল বাঁশখালীতে,পরিবার বলছে এটি স্বাভাবিক মৃত্যু

| প্রিন্ট সংস্করণ

পটিয়ার নিখোঁজ স্বপন দাশের মরদেহ মিলল বাঁশখালীতে,পরিবার বলছে এটি স্বাভাবিক মৃত্যু
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা স্বপন দাশ (৫০), যিনি পরিবারের কাছে ‘ফুলু’ নামে পরিচিত ছিলেন, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাঁশখালী উপজেলায় তার মরদেহ উদ্ধার হয়েছে। 

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় কিছু বিভ্রান্তি ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে—এটি কোনো রহস্যজনক বা সহিংস ঘটনার ফল নয়, বরং একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনাই নির্দেশ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার সকালে স্বপন দাশ তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। সেদিন তার মেজ ভাইয়ের বড় কন্যার একমাত্র পুত্রের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সকাল আনুমানিক ১০টার দিকে সবাই চা-নাস্তা করছিলেন এবং স্বপন দাশও তাদের সঙ্গেই ছিলেন। তবে কিছুক্ষণ পর পরিবারের সবার অগোচরে তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, অন্নপ্রাশনের আনন্দঘন পরিবেশে রঙ খেলার সময় তাকে খোঁজ করতে গিয়ে দেখা যায়, তিনি বাড়িতে নেই। প্রথমে ধারণা করা হয়, তিনি হয়তো আশপাশেই কোথাও গেছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। এরপর আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা মিলে তাকে খুঁজতে বের হন। কেউ মোটরসাইকেলে, কেউ সিএনজি অটোরিকশায় করে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু সারাদিন চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। ফলে পারিবারিক আনন্দের দিনটিও দ্রুত উদ্বেগ, উৎকণ্ঠা ও শোকের আবহে পরিণত হয়।

পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও স্বপন দাশের আপন তালতো ভাই, সহকর্মী সুধামা দাশ সুজন জানান, স্বপন দাশ দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণও দেখা দিত। তিনি অবিবাহিত ছিলেন, তবে ভাইদের সন্তানদের নিজের সন্তানের মতো স্নেহে-ভালোবাসায় বড় করে তুলেছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

নিখোঁজের পরদিন, ২৮ মার্চ ২০২৬ শনিবার বিকেলে, স্বপন দাশকে নিয়মিত দেখাশোনা করা তার মেজ বৌদি বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। সেখানে থানার বাইরে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। তিনি মরদেহটির পা দেখে প্রথমে চিনতে পারেন এবং সঙ্গে থাকা ছেলেকে মুখ দেখার অনুরোধ করেন। পরে মুখের আচ্ছাদন সরিয়ে নিশ্চিত হওয়া যায়, সেটি স্বপন দাশেরই মরদেহ।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর একটি মসজিদের পাশে ঘোরাফেরা করার সময় হঠাৎ করে তিনি পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে দেখেন, তখন তিনি আর জীবিত নেই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে তার নিজ বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বপন দাশ কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেছে।

পরিবারের সদস্যরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, স্বপন দাশের এই আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে যেন কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং এ নিয়ে অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা সামাজিকভাবে অপ্রয়োজনীয় অস্থিরতা তৈরি করতে পারে।

উল্লেখ্য, তথ্যদাতা সুধামা দাশ সুজন স্থানীয়ভাবে একজন সুপরিচিত গীতা পাঠক, অধিবাস কীর্তনীয়া ও সংগীতশিল্পী। তিনি দীর্ঘদিন ধরে প্রিন্টিং পেশার সঙ্গে যুক্ত এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবেও পরিচিত।

স্বপন দাশের এই আকস্মিক প্রয়াণে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছে ‘ফুলু’ নামে পরিচিত এই স্নেহভাজন মানুষটির চলে যাওয়া পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পটিয়ার নিখোঁজ স্বপন দাশের মরদেহ মিলল বাঁশখালীতে,পরিবার বলছে এটি স্বাভাবিক মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x