হিন্দুস নিউজ

খুলনায় সড়ক দুর্ঘটনায় লিলি কুণ্ডু নামের এক হিন্দু নারীর মৃত্যু, স্বামী আহত

| প্রিন্ট সংস্করণ

খুলনায় সড়ক দুর্ঘটনায় লিলি কুণ্ডু নামের এক হিন্দু নারীর মৃত্যু, স্বামী আহত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় লিলি কুণ্ডু (৪৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুণ্ডু (৫৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের রূপসা থানাধীন আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি কুণ্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের অমর কুণ্ডুর স্ত্রী।

নিহত লিলি কুন্ডু চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন।

স্থানীয়রা বলেন, লিলি কুণ্ডু দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে স্বামী অমর কুণ্ডুর সঙ্গে মোটরসাইকেলে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান লিলি কুণ্ডু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী অমর কুণ্ডু মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালক সাগরকে (২৬) কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় লিলি কুণ্ডু নামের এক হিন্দু নারীর মৃত্যু, স্বামী আহত

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x