হিন্দুস নিউজ

বালিয়াকান্দিতে জমি বিরোধে হিন্দু গৃহবধূকে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা, থানায় অভিযোগ দায়ের

| প্রিন্ট সংস্করণ

বালিয়াকান্দিতে জমি বিরোধে হিন্দু গৃহবধূকে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা, থানায় অভিযোগ দায়ের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। 

এরই জেরে গত ০১ এপ্রিল সকালে প্রতিপক্ষ দীপক মন্ডল, হৃদয় মন্ডল, জয় মন্ডল, দিমাংশু মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও অন্তর মন্ডল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। উক্ত হামলায় গৃহবধূ আশালতা মন্ডলের হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গৃহবধূ এ তথ্য জানিয়েছে। পরে তার পুত্র শুকলাল বিশ্বাস বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

ভুক্তভোগী শুকলাল বিশ্বাস জানায় তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা-র অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন,

“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে জমি বিরোধে হিন্দু গৃহবধূকে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা, থানায় অভিযোগ দায়ের

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x