আজ কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্ত শুভ। তবে অতিরিক্ত উত্তেজনায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২১ মে)
পারিবারিক শান্তি বজায় থাকবে। আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে পারে। শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ মিলবে।
মিথুন রাশি (২২ মে - ২১ জুন)
আজকের দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক কাজে কিছুটা বাধা আসতে পারে, তবে বিকেলের পর পরিস্থিতির উন্নতি হবে। দূরের যাত্রায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
কর্কট রাশি (২২ জুন - ২২ জুলাই)
ব্যবসায় লাভের পাল্লা ভারী থাকবে। নতুন কোনো প্রকল্পে বিনিয়োগের চিন্তা করতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার সুবর্ণ সময়।
সিংহ রাশি (২৩ জুলাই - ২৩ আগস্ট)
উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পেতে পারেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জনসমাগম বৃদ্ধি পাবে। তবে কথা বলার সময় সংযত থাকুন, অন্যথায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। হারানো কোনো মূল্যবান জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর)
আকস্মিক কোনো সুসংবাদ পেতে পারেন। লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দিনটি ইতিবাচক। তবে খাদ্যগ্রহণে সতর্ক থাকুন, পেটের সমস্যায় ভোগার আশঙ্কা আছে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর - ২২ নভেম্বর)
বিদেশে গমনেচ্ছুদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। নতুন কোনো চুক্তি স্বাক্ষরের আগে নথিপত্র ভালো করে যাচাই করে নিন।
ধনু রাশি (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর)
মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয়ে টান পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে নিজের কাজের প্রতি পূর্ণ মনোনিবেশ করুন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
মকর রাশি (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি)
শিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি সাফল্যের। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক কাটবে। পরিবারের কারো সাফল্যে গর্বিত হতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)
জমি বা স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য দিনটি অনুকূল। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কাজের চাপে বিশ্রামের ঘাটতি হতে পারে, পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)
বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ছোট ভাইবোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, আজকের দিনটি আপনার জন্য সফলতার বার্তা নিয়ে আসবে।
মতামত