শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

| প্রিন্ট সংস্করণ

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিল্লি সফররত তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে ওই চিঠি হস্তান্তর করেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিজয় চোথাউওয়ালে তার এক্সে এ তথ্য জানান।

এক্সে বিজয় চোথাউওয়ালে লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত ছিলেন।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াকে নিয়ে বিজয় চোথাউওয়ালে সাক্ষাৎ করেন হুমায়ুন কবিরের সঙ্গে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির এ মুহূর্তে দিল্লি রয়েছেন। তিন দিনের শুভেচ্ছা সফরে  ভারতে তারা পৌঁছান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান
0:00 0:00
1.0x