অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীণ সুন্দর ও সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ধর্মপ্রাণ জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানানো হয়েছে। ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভক্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে মঙ্গলচণ্ডী মায়ের এই আরাধনা এক মহতী মিলনমেলায় পরিণত হবে এবং জনপদে দেবীর অপার করুণা বর্ষিত হবে।
ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচের উদ্যোগে বিশেষ পূজার আয়োজন
সনাতনী কৃষ্টি ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচের সনাতনী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মায়ের সপ্তাহিক পূজা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার পশ্চিম ভীমশী এর ইছামতি চা বাগানস্থ শ্রী শ্রী মঙ্গলচন্ডী মন্দিরে ভক্তিপূর্ণ পরিবেশে এই পুণ্যময় উৎসব উদযাপিত হবে।
আয়োজক সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের সহপাঠী ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং বৈশাখী বারবেলায় জগজ্জননী মায়ের আশীর্বাদ কামনায় ২০১৮ ব্যাচের সকল সনাতনী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই বিশেষ পূজার সংকল্প গ্রহণ করেছেন। ধর্মীয় রীতি মেনে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, সমবেত প্রার্থনা এবং জগতের মঙ্গল কামনায় এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের এবং স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। তারা মনে করেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও সনাতন ধর্মের শিকড় ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত