শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কাপ্তাইয়ে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের ‘ফুল বিষু’ উদযাপন

রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের প্রাণের উৎসব ‘বিষু’র প্রথম দিন ‘ফুল বিষু’ উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে তারা পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দেন।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নদীতে ফুল ভাসানোর এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে নদীর তীর হয়ে ওঠে এক বর্ণিল মিলনমেলা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং তনচংগ্যা সম্প্রদায়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা জানান, ‘ফুল বিষু’ তাদের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা বলেন, প্রতিবছরের মতো এবারও নতুন বছরের কল্যাণ কামনায় তারা এই আচার পালন করছেন।

তাদের ভাষ্য, এই ফুল ভাসানো শুধু একটি রীতি নয়—এটি অতীতের দুঃখ-কষ্ট ভুলে নতুন আশায় পথচলার প্রতীক। বেতার শিল্পী সূর্য্যসেন তনচংগ্যা বলেন, এই উৎসব তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের এক অনন্য বহিঃপ্রকাশ।

তিন দিনব্যাপী বিষু উৎসবের সূচনা হয় ‘ফুল বিষু’ দিয়ে। চৈত্র মাসের ২৯ তারিখে উদযাপিত এই দিনে ভোরে উঠে বিভিন্ন ফুল সংগ্রহ করা হয় এবং তা সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

‘ফুল বিষু’র মধ্য দিয়েই শুরু হয় বর্ষবিদায়ের আনুষ্ঠানিকতা, যা পরবর্তী দিনগুলোতে আরও নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে ফুল ভাসিয়ে তনচংগ্যাদের ‘ফুল বিষু’ উদযাপন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x