শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বরগুনায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত

বরগুনায় যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শুরু হওয়া দুইদিনব্যাপী এ আয়োজনে পূজা, মাতৃ সম্মেলন, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রবিবার শেষ হয়।

দক্ষিণ মনসাতলী মহাসড়কে অবস্থিত মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিজিতাত্মানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, যশোর রামকৃষ্ণ মিশনের স্বামী একাগ্রানন্দজীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উপদেষ্টা আমল কৃষ্ণ তালুকদার নন্দ, উপদেষ্টা ডা. ধীরেন্দ্র নাথ সরদার, উপদেষ্টা সুখ রঞ্জন শীল ও উপদেষ্টা সংকর কুমার রায় প্রমুখ।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের সভাপতি শিবু ঘোষ। আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন।

জন্মোৎসব ও ধর্ম সম্মেলনে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। সবশেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x