হিন্দুস নিউজ

মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সবচেয়ে বড় ভিত্তি: স্পিকার

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে নিজের কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের ও বিশ্বস্ত প্রতিবেশী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে সমর্থন দেওয়ায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সমর্থন ভারতের উদার ও সহযোগিতাপূর্ণ মনোভাবেরই প্রমাণ।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্পিকার জানান, সংসদ এখন বেশ সক্রিয় ও প্রাণবন্ত, যেখানে বিরোধী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করে দ্রুত কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রণয় ভার্মা বলেন, সংসদীয় কূটনীতি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পারে। সংসদীয় মৈত্রী গ্রুপ এবং প্রতিনিধিদের নিয়মিত সফর বিনিময় এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

বৈঠকে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা (কানেক্টিভিটি) এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা। এছাড়া তিনি ভারতের সংবিধান ও একটি শুভেচ্ছা স্মারক স্পিকারের হাতে তুলে দেন।

সাক্ষাতে দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সবচেয়ে বড় ভিত্তি: স্পিকার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x