শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চৈত্র সংক্রান্তিতে গোপীনাথপুরে শতবর্ষের ঐতিহ্য ‘রাবণ বধ’ মঞ্চস্থ

| প্রিন্ট সংস্করণ

চৈত্র সংক্রান্তিতে গোপীনাথপুরে শতবর্ষের ঐতিহ্য ‘রাবণ বধ’ মঞ্চস্থ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন গোপীনাথপুর গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় নাটক “রাবণ বধ” অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও গ্রামের তরুণদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আগে এই নাটকটি গ্রামের পুকুর পাড়ে অনুষ্ঠিত হলেও এবছর ব্যতিক্রমভাবে গোপীনাথপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়। এতে গ্রামবাসীসহ শহর থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। দর্শকদের ভিড়ে তিল ধারণেরও জায়গা ছিল না।

অনুষ্ঠানকে ঘিরে বসে একদিনের গ্রামীণ মেলা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু ধর্মীয় নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উল্লেখ্য, আগে চৈত্র সংক্রান্তির আগে বাড়ি বাড়ি গিয়ে “রাবণ বধ” বা “সীতার বনবাস” নাটক প্রদর্শনের একটি প্রথা ছিল, যা “ঢাকি” নামে পরিচিত ছিল। তবে অর্থ সংকটের কারণে সেই প্রথা এখন আর তেমনভাবে দেখা যায় না।

তবুও শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চৈত্র সংক্রান্তিতে গোপীনাথপুরে শতবর্ষের ঐতিহ্য ‘রাবণ বধ’ মঞ্চস্থ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x