হিন্দুস নিউজ

ফরিদপুরের চরভদ্রে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন,হিন্দু নারীর উপর হামলা

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের চরভদ্রে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন,হিন্দু নারীর উপর হামলা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরের চরভদ্র উপজেলায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর চরম নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে।

জানা যায় সাজ্জাদুল আলম নামের ওই ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটির ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 শুধু তাই নয়,এক মা-সমতুল্য নারীকে ভয়ভীতি প্রদর্শন, সম্ভ্রমহানির চেষ্টা এবং পুরো পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ ঘটনা সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধমে তুলে ধরেন  মানবাধিকার কর্মী ভক্তি রঞ্জন রায়। 

গতকাল (১৯ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি  পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

তার পোস্টে তিনি বর্তমান সময়েও এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন—সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কি যথাযথ নিরাপত্তা পাচ্ছে কিনা।

তিনি অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত অপরাধী কঠোর শাস্তি দাবি জানান এবং সংখ্যালঘু ঐ পরিবারটির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

পোস্টটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। একইসঙ্গে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের চরভদ্রে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন,হিন্দু নারীর উপর হামলা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x