হিন্দুস নিউজ

খুলনায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

| প্রিন্ট সংস্করণ

খুলনায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর দিঘলিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তথ্য সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টটি দ্রুত ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকালে স্থানীয়রা অভিযুক্ত শ্যামলকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “বেলা পৌনে ১১টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।”

সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে।

ওসি আরও জানান, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে সাইবার ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর দিঘলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। গুজব ছড়িয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x