হিন্দুস নিউজ

কক্সবাজারের খুরুশকুলে নয়ন সাধু হত্যাকান্ডের ঘটনায় সর্বশেষ যা জানা গেল

| প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের খুরুশকুলে নয়ন সাধু হত্যাকান্ডের ঘটনায় সর্বশেষ যা জানা গেল
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

তাঁর স্থায়ী বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামে। তিনি গোপাল দাশের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত নয়টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে তাঁর বর্তমান বসতঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে ২১ এপ্রিল স্থানীয় লোকজন ও মন্দির সংশ্লিষ্টরা আশপাশ এলাকায় খোঁজ চালান।

 মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালানোর সময় একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় নয়ন দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন নিশ্চিত করেছেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের খুরুশকুলে নয়ন সাধু হত্যাকান্ডের ঘটনায় সর্বশেষ যা জানা গেল

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x