হিন্দুস নিউজ

কক্সবাজারে সেবায়েত নয়ন সাধু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন।

| প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে সেবায়েত নয়ন সাধু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ।

আজ ২৫শে এপ্রিল ২০২৬ ইংরেজি শনিবার বিকেল ৫ ঘটিকায় চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সম্মিলিত নাগরিক যুব কমিটির আয়োজনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, সনাতনী অধিকার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সনাতনী সংগঠন।

​সমাবেশে উপস্থিত বক্তারা নয়ন সাধুর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে দুইজন অজ্ঞাত ব্যক্তি মন্দির থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নয়ন সাধু নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁর স্ত্রী অঞ্জনা শীল থানায় অবহিত করলেও প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।

নিখোঁজের তিন দিন পর গত ২২ এপ্রিল মন্দির থেকে দূরে গহীন বনের ভেতরে গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং ধর্মীয় চেতনার ওপর আঘাত বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

​মানববন্ধনে উপস্থিত সনাতনী সমাজের প্রতিবাদী নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে মন্দির ও ধর্মীয় সেবায়েতদের নিরাপত্তার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে সেবায়েত নয়ন সাধু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন।

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x