ভারতের ওড়িশা রাজ্যে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মৃত বোনের অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা তোলার জন্য তার দেহাবশেষ বা কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের কেইোনঝাড় জেলায়।
জানা গেছে, জিতু মুন্ডা নামের ওই ব্যক্তির বোন কাকরা মুন্ডা দুই মাস আগে মারা গেছেন। বোনের অ্যাকাউন্টে ১৯ হাজার ৩০০ টাকা অবশিষ্ট ছিল। ওই টাকা তোলার জন্য ব্যাংকে গেলে কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টধারী নিজে উপস্থিত না থাকলে অথবা আইনি উত্তরাধিকারের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া টাকা দেওয়া সম্ভব নয়।
শিক্ষাহীন জিতু মুন্ডা এই জটিল আইনি প্রক্রিয়ার কিছুই বুঝতে পারেননি। উপায় না দেখে সোমবার তিনি শ্মশানে গিয়ে বোনের দেহাবশেষ খুঁড়ে বের করেন। এরপর কাপড় দিয়ে সেই কঙ্কাল জড়িয়ে প্রায় তিন কিলোমিটার হেঁটে তিনি ব্যাংকে পৌঁছান।
ব্যাংকে কঙ্কাল নিয়ে ভাইয়ের এই করুণ দৃশ্য দেখে উপস্থিত স্থানীয়রা স্তব্ধ হয়ে পড়েন। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, ব্যাংক চাইলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিষয়টি যাচাই করে দ্রুত সমস্যার সমাধান করতে পারত।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা জিতু মুন্ডাকে শান্ত করে বিষয়টি মানবিক দিক থেকে দেখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে
মতামত