অনুষ্ঠানে বাগীশিপ নেতৃবৃন্দ বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে বিশেষ আহ্বান জানান। তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। একমাত্র গীতার জ্ঞানেই সম্ভব একজন শিক্ষার্থীকে আদর্শ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই ঘরে ঘরে গীতা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভগবানের চরণে আত্মসমর্পণের শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগীশিপ পটিয়া উপজেলা শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমান্স তালুকদার, সাংগঠনিক সম্পাদক রূপঙ্কর দেবনাথ, পটিয়া পৌরসভা শাখার একনিষ্ঠ গীতা অনুরাগী স্নেহাশীষ দে নিউটন ও পুলক দে। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিরা গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সনাতনী সংস্কৃতির প্রসারে স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতামত