পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে এক হিন্দু গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে সন্ধ্যা মিস্ত্রি (৩৫) নামের ওই নারীর মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
জানা গেছে, নিহত সন্ধ্যা মিস্ত্রি তিন সন্তানের জননী ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রামেই বসবাস করে আসছিলেন।
ঘটনার দিন দুপুরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
মতামত