খুলনার রূপসা উপজেলায় এক হিন্দু ব্যবসায়ী ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী উত্তম কুমার দাস সনাতনীদের গণমাধ্যম HindusNews-এর কাছে তার ওপর সংঘটিত ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী উত্তম কুমার দাস (পিতা স্বপন কুমার দাস)।
তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার রূপসা থানার অন্তর্গত তিলক গ্রাম, যেখানে তিলক সিএসএস চক্ষু হাসপাতালের সামনেই তাদের বসতবাড়ি অবস্থিত। তার বাড়ি তিলক সিএসএস চক্ষু হাসপাতালের সামনে অবস্থিত।
গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে মোহব্বত শেখ নামে স্থানীয় এক ছাত্রদল নেতা তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোহব্বত শেখ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের ওপরও নৃশংস আক্রমণ করে। তার মা ও ছোট ভাইকেও গুরুতরভাবে আহত করা হয়। শুধু তাই নয়, তার বাড়ির সামনে নির্মাণাধীন তিনটি দোকানঘরে গিয়ে সন্ত্রাসীরা কাজ বন্ধ করে দেয় এবং সেখানে ভাঙচুর চালানোর হুমকি দেয়।


তার দাবি, হামলাকারীরা নিয়মিত তার নির্মাণাধীন দোকানের সামনে গিয়ে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাকে থানায় যেতে বাধা দিচ্ছে।
তিনি আরও বলেন, থানায় যেতে না দেওয়ার জন্য অভিযুক্তরা রাস্তায় তাদের লোকজন বসিয়ে রেখেছে এবং এমনকি থানার আশপাশেও অবস্থান নিচ্ছে, যাতে তিনি অভিযোগ করতে গেলে ফিরে আসতে না পারেন। এর ফলে তিনি কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে দাবি করেন।
উত্তম কুমার দাস জানান, এটি প্রথম ঘটনা নয়। গত ৫ আগস্টেও একই ব্যক্তির নেতৃত্বে তার বাড়ি, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সে সময় তার বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ লুট হয়ে যায়।
সেই ঘটনার পরও তিনি বিভিন্ন জায়গায় ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি।
তিনি অভিযোগ করেন, এলাকায় এমন এক ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে কেউ এই ঘটনার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে।
বর্তমানে তিনি দাবি করছেন, তাকে এবং তার পরিবারকে জোরপূর্বক চাঁদা দিয়ে এলাকায় বসবাস করতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।
ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার ভিডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং তিনি সেগুলো প্রয়োজনে প্রকাশ করতে প্রস্তুত। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মতামত