হিন্দুস নিউজ

লিচুর বিচি গলায় আটকে শিশু ঋত্বিক সাহা”র মর্মান্তিক মৃত্যু।

| প্রিন্ট সংস্করণ

লিচুর বিচি গলায় আটকে শিশু ঋত্বিক সাহা”র মর্মান্তিক মৃত্যু।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খেতে গিয়ে অসাবধানতাবশত শ্বাসনালিতে বিচি আটকে ঋত্বিক সাহা নামে ৮ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের তপন সাহার ছেলে এবং স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক।

​পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায় এবং সে তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ বিচিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব জানান, শ্বাসনালিতে কোনো কিছু আটকে গেলে মস্তিষ্ক ও ফুসফুসে অক্সিজেন সরবরাহ দ্রুত বন্ধ হয়ে যায়, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে প্রাণ হারায়।

​রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি ফুটফুটে শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সামান্য অসাবধানতায় একটি তাজা প্রাণ ঝরে গেল, যা পুরো ইউনিয়নবাসীকে স্তব্ধ করে দিয়েছে।” এই ঘটনায় এলাকায় এবং নিহতের পরিবারে বইছে শোকের মাতম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লিচুর বিচি গলায় আটকে শিশু ঋত্বিক সাহা”র মর্মান্তিক মৃত্যু।

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x