হিন্দুস নিউজ

হিন্দু ব্যবসায়ীর ২৪ লাখ টাকার পাওনা পরিশোধে বিএনপি নেতার টালবাহানা

| প্রিন্ট সংস্করণ

হিন্দু ব্যবসায়ীর ২৪ লাখ টাকার পাওনা পরিশোধে বিএনপি নেতার টালবাহানা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের বিরুদ্ধে প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকার বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। 

অভিযোগকারী অনয় সাহা অনু দাবি করেছেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁর পরিবারের পরিচালিত “ফাইভ স্টার ব্রিকস” নামীয় ইটভাটা থেকে বিপুল পরিমাণ ইট ও নির্মাণ সামগ্রী ক্রয় করলেও দীর্ঘ সময় পার হলেও এখনো সম্পূর্ণ পাওনা পরিশোধ করেননি বিএনপি নেতা এটিএম মিজানুর রহমান।

ভুক্তভোগী অনয় সাহা অনুর অভিযোগ, বুড়িচং উপজেলার লাটুয়াবাজার ও ভারেল্লা এলাকায় দুটি চারতলা বিশিষ্ট মার্কেট এবং একটি বড় পুকুরের বাউন্ডারি নির্মাণে তাঁর ইটভাটার ইট ব্যবহার করা হয়। 

সে সময় ধাপে ধাপে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী সরবরাহ করা হলেও পরবর্তীতে টাকা পরিশোধে নানা ধরনের টালবাহানা শুরু করেন অভিযুক্ত নেতা।

তিনি জানান, “আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে যোগাযোগ করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। আজ দেবো, কাল দেবো বলে শুধু সময়ক্ষেপণ করছেন।”

অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের পর তিনি তাঁর ভাড়াকৃত ব্রিক ফিল্ড পরিচালনা করতে পারেননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও পাওনা অর্থ আদায়ে বারবার ব্যর্থ হয়েছেন। এমনকি বকেয়া টাকার বিষয়ে কথা বলতে গেলে কখনো বলা হয় এত টাকা বাকি নেই, আবার কখনো দাবি করা হয় তাঁর ম্যানেজারকে টাকা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আরও বলেন, ২০২৪ সালে কুমিল্লায় বন্যার সময় তিনি পাওনা টাকার বিষয়ে এটিএম মিজানুর রহমানের সাথে দেখা করতে গেলে তাঁকে অপমানজনক ভাষায় কথা বলা হয়। 

তাঁর ভাষ্যমতে, সে সময় মিজানুর রহমান বলেন,

“তুই কয় টাকা পাছ আমার থেকে, তোর বাপের লগে তোর জন্মের আগে থেকে আমার সম্পর্ক। আমি বন্যায় দেড় কোটি টাকা খরচা করছি, তুই কয় টাকা পাবি বেটা, তুই হিসাব আনিস দিয়ে দিমু।”

এ বিষয়ে দীর্ঘদিন সমাধান না হওয়ায় গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, অনয় সাহা অনুর পরিবারের প্রতিষ্ঠান “ফাইভ স্টার ব্রিকস” থেকে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন ধরনের ইট ও নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়েছিল। এর মধ্যে ছিল ১ নম্বর ইট, পিকেট, ২ নম্বর ইট, চিপটিন/সুড়কি, ইটের আফলা ও রাবিশসহ বিভিন্ন সামগ্রী।

নোটিশ অনুযায়ী, সরবরাহকৃত সামগ্রীর মোট মূল্য ছিল ৬৮ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। এর মধ্যে বিভিন্ন সময়ে ৪৪ লাখ ১ হাজার টাকা পরিশোধ করা হলেও এখনো বকেয়া রয়েছে ২৪ লাখ ৪০ হাজার ১৫০ টাকা।

লিগ্যাল নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। নোটিশটি পাঠান কুমিল্লা জজকোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. তৌহিদুর রহমান।

ভুক্তভোগী অনয় সাহা অনু বলেন, “হিন্দু হয়ে জন্মানোটা যেন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছু বলতে গেলেই আমাদের ইসকন, ভারতীয় গোয়েন্দা বা নানা তকমা দেওয়া হয়। আমরা এখন সম্পূর্ণ নিরুপায়।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হিন্দু ব্যবসায়ীর ২৪ লাখ টাকার পাওনা পরিশোধে বিএনপি নেতার টালবাহানা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x