হিন্দুস নিউজ

লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর শোধনালয়ে

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
রাজধানীর ডেমরায় লিচু খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে বুধবার বিকালে কিশোর শোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দিবাগত রাতে বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকায় ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে।

লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার নিজের কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে ওই কিশোর। এ বিষয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতেই ডেমরা থানায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা করেন। এদিকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি ও তার ভাই প্রায়ই অভিযুক্তের কক্ষে আসা-যাওয়া ছিল। মেয়েটির ১৮ মে বাবা অটোরিকশা চালাতে যায় ও তাদের মা বিশেষ প্রয়োজনে দোকানে যায়। এই সুযোগে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিসহ তার ভাইকে নিজের কক্ষে নিয়ে যায়।

পরবর্তীতে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে ওই শিশুকে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার ভাই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এদিকে ভাইবোনের কান্নার শব্দ পেয়ে তাদের মা মেয়েকে উদ্ধার করে ঘটনার বিস্তারিত শুনেন।

ওসি আরও বলেন, পরদিন ১৯ মে বিকালে স্থানীয় উত্তেজিত লোকজন অভিযুক্ত কিশোরকে এলাকায় দেখতে পেয়ে আটক করে মারধর করেন। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর শোধনালয়ে

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x