শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভক্তি, ভালোবাসা আর আত্মার শান্তির বার্তায় সম্পন্ন হলো মতুয়া মহামেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকায় অবস্থিত শ্রীমৎ প্রাণ গোপাল গোস্বামীর জন্মোৎসব ও শ্রীমৎ হরগোবিন্দ গোস্বামীর স্মরণ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মহোৎসব ও মতুয়া মহামেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মহতী ধর্মসভা ও আলোচনা সভা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীমৎ শক্তিপদ গোস্বামী বাড়ি প্রাঙ্গণে। এতে বাংলাদেশসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মতুয়া সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ নারী-পুরুষ ও সনাতনী অনুসারীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল ভক্তিমূলক পরিবেশ, ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন ও মিলনমেলার আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি সীমা দেবী ঠাকুরাণী, মহাসংঘাধিপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি। তিনি তাঁর বক্তব্যে শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণের মাধ্যমে মানবসেবা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় চেতনা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রী সাগর সাধু ঠাকুর, মহাসচিব, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি। তিনি মতুয়া ধর্মের ইতিহাস, ধর্মীয় চেতনা ও সামাজিক উন্নয়নে মতুয়া সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন গাজী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক দল নোয়াখালী জেলা। তিনি আয়োজকদের এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী, সভাপতি, বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘ, মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি। তিনি আগত সকল অতিথি ও ভক্তবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে নামসংকীর্তন, প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তদের মাঝে এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভক্তি, ভালোবাসা আর আত্মার শান্তির বার্তায় সম্পন্ন হলো মতুয়া মহামেলা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x