সিলেটের মদিনা মার্কেট, নতুন বাজার এলাকায় বসবাসরত নিক্সন দাস (৩৩) গুরুতর চোখের সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বলে দাবি করেছেন তাঁর ভাই অন্তর দাস।
HindusNews-এর সঙ্গে আলাপকালে অন্তর দাস জানান, তাঁদের পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “আমার বড় ভাই নিক্সন দাসের চোখ অন্ধ হয়ে গেছে। টাকার অভাবে আমরা তাঁর চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমরা সাহায্যের আবেদন জানাচ্ছি।”
পরিবারের দাবি, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা গেলে নিক্সন দাসের অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য সমাজের সহৃদয় ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
অসুস্থ নিক্সন দাস বর্তমানে তাঁর বড় বোনের বাসায় সিলেটের মদিনা মার্কেট, নতুন বাজার এলাকায় অবস্থান করছেন।
যোগাযোগ:
অন্তর দাস: 01727447959
পরিবারের প্রতিনিধি: 01349391383
সাহায্য করতে আগ্রহীরা রোগীর অবস্থা সম্পর্কে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিতে পারেন।
মতামত