সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অভিজিৎ দাশ অভি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিতু গুপ্ত-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী দিনের সকল সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
(সংবাদ বিজ্ঞপ্তি)
মতামত