হিন্দুস নিউজ

বাইক অ্যাক্সিডেন্টে নয় বরং হত্যা করা হয়েছে ফেনীতে পড়ুয়া শ্রুতি পাল কে -দাবি পরিবার ও স্বজনদের

| প্রিন্ট সংস্করণ

বাইক অ্যাক্সিডেন্টে নয় বরং হত্যা করা হয়েছে ফেনীতে পড়ুয়া শ্রুতি পাল কে -দাবি পরিবার ও স্বজনদের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী শ্রুতি পাল (২১)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানো হলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে শ্রুতির এক বান্ধবী ও তার প্রেমিক জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত শ্রুতি পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের আনোয়ারা গ্রামের বাসিন্দা টিটু পালের মেয়ে। তিনি ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএবিএড (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কলেজের সরকারি হোস্টেলে অবস্থান করতেন।

পরিবারের অভিযোগ, গত রোববার বিকেলে একই কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ঘুরতে যাওয়ার কথা বলে শ্রুতিকে হোস্টেল থেকে নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীর প্রেমিকও তাদের সঙ্গে ছিলেন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যদের জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় শ্রুতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে স্বজনরা শ্রুতির মরদেহ শনাক্ত করেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এদিকে, ঘটনার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্ত চলমান থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের চূড়ান্ত ফলাফলের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র : ফেনী জেলা পূজা পার্বন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাইক অ্যাক্সিডেন্টে নয় বরং হত্যা করা হয়েছে ফেনীতে পড়ুয়া শ্রুতি পাল কে -দাবি পরিবার ও স্বজনদের

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x