শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পটিয়ায় শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২৫ জুন

| প্রিন্ট সংস্করণ

পটিয়ায় শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২৫ জুন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ গ্রামের মধ্যম সর্দারপাড়া পোড়া ব্যাংকের মাঠে আগামী ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা, আধ্যাত্মিক চেতনা ও মানবতার কল্যাণে নিবেদিত এই আশ্রমের বার্ষিক আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতনীদের পাশাপাশি সর্বস্তরের ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, চণ্ডীপাঠ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ধর্মীয় আলোচনা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশ্রমের সার্বিক তত্ত্বাবধানে ও সাধক শ্রী রিমন মা-এর সুযোগ্য পরিচালনায় এই মাঙ্গলিক উৎসবের আয়োজন করা হয়েছে।

​উৎসবের দিন ভোর থেকেই শুরু হবে মূল অনুষ্ঠানমালা। ঊষালগ্নে কীর্তন সহকারে নগর পরিক্রমা, সকাল ৮টায় গঙ্গা আহ্বান ও গঙ্গা পূজা, সকাল ৯টায় মায়ের অভিষেক ও কালীকীর্তন এবং সকাল ১০টায় লোকনাথ বাবার পাঁচালী পাঠ ও মায়ের স্তুতি পাঠ অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মে মানবসেবাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, যা প্রতিটি মানুষের মৌলিক অধিকারের অংশ। সেই নীতিকে ধারণ করে সকাল ১০:৩০ মিনিটে সর্বসাধারণের জন্য একটি 'ফ্রি মেডিকেল ক্যাম্প'-এর আয়োজন করা হয়েছে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এরপর সকাল ১১টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভক্তি সঙ্গীতাঞ্জলি পরিবেশন করবেন চট্টগ্রামের বিশিষ্ট ও স্বনামধন্য গীতাপাঠক শ্রী অলক দেবনাথ। দুপুর ১২টায় মায়ের পূজা ও ভোগ নিবেদন এবং দুপুর ১টায় ছবি মায়ের ভাণ্ডারে মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে দুপুরের পর্ব সম্পন্ন হবে। ​(News copied from- 'হিন্দুস নিউজ')

​বিকালে ধর্মীয় আলোচনা ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে, যা সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত সভায় উৎসব উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সূচিয়া শ্রীশ্রী রামঠাকুর-লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী (রনিমা) এবং বোয়ালখালীর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী ডালিম বড়ুয়া ব্রহ্মচারী ও মোহন্তবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুধাংশু ব্যানার্জী এবং মহান অতিথি হিসেবে থাকবেন সাফা এগ্রো ওয়াশটেন ট্রেডিং ও ওয়াশটেন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আরফাজুল ইসলাম কাউন্সিলর। বিশেষ অতিথি হিসেবে ডাঃ অর্পনা দেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শ্রী সজল চৌধুরী, শ্রী দুলাল দাশ, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক শ্রী প্রশান্ত ধরসহ সনাতনী সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী দয়াল সর্দার, অর্থ সম্পাদক শ্রী অজয় ধর এবং সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব দাশ এক যৌথ বিবৃতিতে সকল ভক্তবৃন্দকে সপরিজন উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে দেশের খ্যাতনামা বেতার ও টিভি শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মহতী উৎসবের সমাপ্তি ঘটবে। একই সাথে আশ্রমের উন্নয়নকল্পে ও স্থায়ী ভূমি ক্রয়ের জন্য সকল সহৃদয় সনাতনী ভাই-বোনদের আন্তরিক দান ও সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২৫ জুন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x