শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের বোচাগঞ্জে উপনয়ন সংস্কার (সাবিত্রী দীক্ষা) অনুষ্ঠান আগামী ১৯ জুন

 ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আগামী ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “উপনয়ন সংস্কার (সাবিত্রী দীক্ষা)–২০২৬”।

শ্রীশ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার অনুপ্রেরণায় এবং অনন্তশ্রীবিভূষিত জগদ্গুরু ১০০৮ স্বামী শ্রীশ্রী পরমাত্মানন্দ গিরিজী মহারাজের কৃপাশীর্বাদে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীশ্রী গীতাসংঘ, হাটমাধবপুর, বোচাগঞ্জ, দিনাজপুর।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বোচাগঞ্জ উপজেলার সত্যমানডাঙ্গীস্থ শ্রীশ্রী সত্যমান ঠাকুর মন্দির প্রাঙ্গণে। এতে উপনয়ন (সাবিত্রী দীক্ষা) প্রদান করবেন শ্রীমৎ দিব্যজ্ঞানানন্দ নাথ ভৈরব (গিরি), শ্রীপঞ্চদশনাম জুনা আখড়া ও আচার্য, শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম, বিরল, দিনাজপুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ পঙ্কজ স্বামী, শ্রীশ্রী শিব-শক্তি মঠ, রংপুর।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিটে মঙ্গলাচরণ ও অধিবাসের মধ্য দিয়ে উপনয়ন সংস্কারের কার্যক্রম শুরু হবে। বেলা ১টায় অনুষ্ঠিত হবে সনাতন ধর্মসভা এবং দুপুর ২টা ৩০ মিনিটে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উপনয়নকামী শিক্ষার্থীদের জন্য ধূতি ও উত্তরীয় প্রদান করা হবে। পাশাপাশি প্রত্যেকের মস্তক মুণ্ডনের সুব্যবস্থাও রাখা হয়েছে। সকল অংশগ্রহণকারীকে সকাল ৮টার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া উপস্থিত ভক্ত ও সুধীজনের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে।

উপনয়নকামী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের শেষ সময় আগামী ১৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ। ফোন কল, সরাসরি যোগাযোগ অথবা গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রণামী বাবদ ৫৫১ টাকা এবং ১ কেজি চাল নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭৩৬২৩২১৭৩, ০১৯১৯৩৬৪৮৩৯ ও ০১৭৪২০০৬৬৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের বোচাগঞ্জে উপনয়ন সংস্কার (সাবিত্রী দীক্ষা) অনুষ্ঠান আগামী ১৯ জুন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x