হিন্দুস নিউজ

রাঙ্গুনিয়ার পারুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই সনাতনী পরিবারের বসতঘর

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সনাতনী পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দুই পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ এবং সিএনজি অটোরিকশা চালক শ্যামল দাশ। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শ্যামল দাশ কর্মস্থলে এবং পরিবারের অন্য সদস্য বাইরে থাকায় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। খবর পেয়ে তারা ফিরে এসে দেখেন, তাদের সর্বস্ব আগুনে পুড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার সড়ক অত্যন্ত সরু হওয়ায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে এলাকাবাসীর দ্রুত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে আশপাশের আরও কয়েকটি বসতঘর রক্ষা পায়।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত পরিবার দুটি অত্যন্ত অসচ্ছল এবং বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সনাতনী সমাজ এবং বিভিন্ন মানবিক সংগঠনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ার পারুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই সনাতনী পরিবারের বসতঘর

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x