সিলেটে এক দরিদ্র চা-শ্রমিকের পাশে দাঁড়িয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। অর্থাভাবে দীর্ঘ দিন কারাভোগ করা সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিক মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল ব্যক্তিগত উদ্যোগে পরিশোধ করে তাকে কারামুক্ত করেছেন তিনি। বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন। একপর্যায়ে কারাগার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম এই অসহায় শ্রমিকের দুঃখ-দুর্দশার কথা জানতে পারেন এবং তাকে আইনি ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সেই আশ্বাসের প্রেক্ষিতে গত ১১ মার্চ সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিনের আদেশ দিলে পরদিন তিনি মুক্তি পান। তবে বকেয়া বিল সম্পূর্ণ পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল আদালত আবারও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, যার জেরে গত ১৭ জুন বিমানবন্দর থানা পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে আদালতে পাঠায়। চা-শ্রমিকদের মতো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষার প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম গত রবিবার (২১ জুন) নিজ দায়িত্বে সেই বকেয়া ২০ হাজার টাকা পরিশোধ করে দেন। বিল পরিশোধের পর আদালত থেকে পুনরায় জামিনের আদেশ জারি করে জামিননামা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া।
(News copied from- 'হিন্দুস নিউজ') এদিকে এই মানবিক কাজের পরপরই এক আকস্মিক আদেশে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে থাকা দানের তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা, মাজারের দানবাক্স ও তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং মাজার এলাকাকে মাদকযুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সৎ ও সাহসী কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো। একজন মানবিক ও ন্যায়পরায়ণ ডিসির এমন আকস্মিক প্রত্যাহারকে সিলেটের সাধারণ মানুষ ও অধিকারবঞ্চিত সনাতন সমাজ সহজে মেনে নিতে পারছে না।
মতামত