আয়োজক সূত্রে জানা যায়, নামযজ্ঞ উপলক্ষে শ্রী শ্রী বিষ্ণুপদধামে শাস্ত্রবিধি অনুসারে পূজা, পিণ্ডদান, পিতৃতর্পণ, শ্রী শ্রী গীতাযজ্ঞ, ৪০ প্রহরব্যাপী নামসংকীর্তনসহ বিভিন্ন স্বাধ্যায়যজ্ঞ ও প্রজ্ঞাঘন ধর্মীয় প্রবচন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দের সহৃদয় উপস্থিতিতে ধাম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে ভক্তিময় পরিবেশে।

পরিচালনা পরিষদ সকল ধর্মপ্রাণ ভক্ত ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থেকে এই পবিত্র নামযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার জন্য আকুল আহ্বান জানিয়েছেন। ভক্তগণের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানমালা দিব্যতাগন্ধী ও পরম মঙ্গলময় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা
মতামত