হিন্দুস নিউজ

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা এলাকার নতুন রঘুনন্দন চৌধুরী হাট সংলগ্ন সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধামে দুই দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবের কর্মসূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা ও ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, তুলসী আরতি, সন্ধ্যাকালীন কীর্তন, অন্নপ্রসাদ বিতরণ, প্রভাতী কীর্তন, জগন্নাথ দেবের পূজার শুভারম্ভ, ভজন ও আসর কীর্তন, রাজভোগ নিবেদন, ভোগারতি, শুভ রথযাত্রা উদ্বোধন, রথ পরিক্রমা এবং সমাপনী অনুষ্ঠান।

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন ভগবত পাঠক, অধিবাস কীর্তনীয়া ও ধর্মীয় বক্তা শ্রী নরোত্তম দাস (নরিন ত্রিপুরা)। তুলসী আরতি ও সন্ধ্যাকালীন কীর্তন পরিবেশন করেন শ্রীল অভয়চরণ বৈদিক কালচারাল একাডেমির পরিচালক সজীব গৌর দাস। এছাড়া শ্রীশ্রী জগন্নাথ দেবের ভজন ও আসর কীর্তন পরিবেশন করেন ধর্মীয় সংগীতশিল্পী ও মিউজিশিয়ান পল্লব আচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধাম কার্যকরী পরিষদের প্রধান উপদেষ্টা গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, রনজিত শীল, শিবু শীল, সুজিত দে, নেপাল দে, রাখাল দে, তপন শীল, রতন দত্ত, রূপন দত্তসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্তবৃন্দ।

ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করেন রঞ্জন ভট্টাচার্য, দোলন ভট্টাচার্য ও সুমন ভট্টাচার্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধাম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর দে, অর্থ সম্পাদক বিজয় দে এবং অন্যান্য সদস্যবৃন্দ।

উৎসব সফল করতে সার্বিক সহযোগিতা করেন শিমুল ভট্টাচার্য, জগদীশ শীল, উত্তম দে, বিকাশ শীল, আশিক দে, সুকান্ত দে, জিৎ দত্ত, নেভি দত্ত, রিংকন দে, অন্তু শীল, অমিশা শীল, সবুজ শীল, জিগার শীলসহ সংগঠনের সকল সদস্য।

সম্পূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধামের সভাপতি শিক্ষক শ্রী রুবেল শীল।

রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তিমূলক পরিবেশ, সুশৃঙ্খল আয়োজন এবং ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সফলভাবে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x