হিন্দুস নিউজ

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

| প্রিন্ট সংস্করণ

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চেক জালিয়াতি-সংক্রান্ত এক মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত।

মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে আগে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন বিচারক ফারহানা আরজু। রাষ্ট্র পক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায় হরিদাস চন্দ্র ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।

মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে দীর্ঘদিন পলাতক থাকায় ওই সময় তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করা সম্ভব হয়নি। এর আগে গত ১২ জুলাই হরিদাস চন্দ্রকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থ পাচারের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

চেক জালিয়াতি-সংক্রান্ত এক মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত।

মঙ্গলবার সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে আগে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন বিচারক ফারহানা আরজু। রাষ্ট্র পক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায় হরিদাস চন্দ্র ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।

মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে দীর্ঘদিন পলাতক থাকায় ওই সময় তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করা সম্ভব হয়নি। এর আগে গত ১২ জুলাই হরিদাস চন্দ্রকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থ পাচারের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x