শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কাহারোলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব

দিনাজপুরের কাহারোল উপজেলায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উল্টো রথযাত্রায় হাজারো ভক্ত-অনুরাগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো জনপদ।

গত ১৬ জুলাই কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের সূচনা হয়। নয় দিনব্যাপী এ মহোৎসবে প্রতিদিন পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর শ্মশান হরি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন করা হয়। সকাল থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, প্রশাসনিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রথযাত্রা মহোৎসব কমিটির সভাপতি জয়ন্ত চন্দ্র দেবশর্মা উল্টো রথযাত্রার উদ্বোধন এবং রথমেলার সমাপ্তি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন রামচন্দ্রপুর মহাশ্মশান কমিটির সভাপতি উমা চরণ রায়।

পরে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত বিগ্রহ রথে স্থাপন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রামচন্দ্রপুর শ্মশান মোড়, ফায়ার স্টেশন, কদমতলা মোড়, কালু মোড়, আমতলা মোড়, টিএনটি রোড ও সিনেমা রোড প্রদক্ষিণ করে কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পুরো পথে ভক্তদের ঢল, হরিনাম সংকীর্তন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

আয়োজক কমিটি জানায়, সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রীশ্রী জগন্নাথদেব জগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভে মানুষের মোক্ষ বা মুক্তিলাভ হয়। এই বিশ্বাস ও ভক্তিভাবকে ধারণ করেই প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উদযাপিত হয়ে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কাহারোলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x