হিন্দুস নিউজ

যশোরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

যশোরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে চাঁচড়া ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের মাতা রাজ নন্দিনী হরিকালী দুর্গা ও মনসা মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২৬ জুলাই) মন্দির পরিচালনা কমিটির পরিচালক সুজন সরকার (৪৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মা মনসা দেবীর প্রতিমা ভাঙচুর করে এবং মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পূজার কাজে ব্যবহৃত কাঁসা ও পিতলের ঘণ্টা, কাঁসি, পঞ্চপ্রদীপ, থালা-বাসনসহ বিভিন্ন উপকরণ, প্রায় ৪ আনা ওজনের ৪ থেকে ৫টি স্বর্ণের টিপ, প্রায় ৪ ভরি ওজনের একটি রূপার কলকে এবং দানবাক্সে থাকা আনুমানিক ৩০ হাজার টাকা।

ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x