বাংলাদেশি ধর্মীয় মূল্যবোধ ও সনাতনীদের সাংস্কৃতিক অধিকার রক্ষায় এ জাতীয় ঐতিহ্যবাহী উৎসবের ভূমিকা অপরিসীম। স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওস্থ বাহির সিগন্যাল (রেললাইন সংলগ্ন) এলাকার সর্বজনীন শ্রী শ্রী মা চণ্ডী মন্দির প্রাঙ্গণ। (News copied from- 'হিন্দুস নিউজ') এ রাতের বিশেষ সাংস্কৃতিক ও ধর্মীয় আকর্ষণ হিসেবে পুথি পরিবেশনায় অংশ নেবেন খ্যাতিমান কবিয়াল নিরঞ্জন ঘোষ এবং কবিয়াল বিকাশ দত্ত। ধর্মীয় এ পুনর্জাগরণ ও লোকজ সংস্কৃতির মহতী আয়োজনে সর্বস্তরের সনাতনী ভক্তদের উপস্থিতি কামনা করে আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে যে, এই পুঁথি পাঠ উৎসব সকলের মাঝে একতা ও ভক্তির বাণী ছড়িয়ে দেবে।
চান্দগাঁও চণ্ডী মন্দিরে বসছে 'পাল্টা মনসা পুঁথি'র আসর: ভক্তদের সমাগমের আহ্বান
সনাতনী ঐতিহ্য, লোকসংস্কৃতি ও ধর্মীয় মেলবন্ধনের ধারাকে অক্ষুণ্ণ রাখতে চট্টগ্রামের চান্দগাঁওস্থ সর্বজনীন শ্রী শ্রী মা চণ্ডী মন্দিরে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ‘পাল্টা মনসা পুঁথি’ পাঠের উৎসব। সর্বজনীন শ্রী শ্রী মা চণ্ডী মন্দির পরিচালনা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ), সোমবার রাত ১০টায় মন্দির প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে। ধর্মীয় চেতনা ও বাঙালি সনাতন সংস্কৃতির প্রাচীন এই ধারাকে টিকিয়ে রাখতে এবং ভক্তদের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে নয়ন কর্মকার সকল সনাতনী সম্প্রদায় ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে সর্বান্তঃকরণে আমন্ত্রণ জানিয়েছেন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত